শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক : / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual1 Ad Code

যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফেরাত কামনায় গত রবিবার (০৪ মে) সকাল ১১টায় সিলেট নগরীর জালালাবাদ উনার নিজ বাসায় খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ ক্বারী বশির আহমদ, ক্বারী মাওলানা শিকদার আহমদ, হাফিজ আব্দুর রহমান, হাফিজ আক্তার হুসেইন, মাওলানা শরিফ আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, ইফতেখার হোসেন লেচু মিয়া, এ এস আই সিদ্দিকুর রহমান,সাজ্জাদুর রহমান, হাফিজ উদ্দিন, সহিদুর রহমান,আশিকুর রহমান আশিক, আব্দুল কাদির, প্রমুখ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।

দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব মানুষ সেবা করে যাচ্ছেন। শুধু মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সাহায্য সবসময় করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। দানবীর আলহাজ্ব বশির আহমদ সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। দুধরচকী আরো বলেন, আমরা তার মাতার রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনার মাতাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।

Manual8 Ad Code

খতমে কুরআন খতমে খাঁজেগান ও মিলাদ মাহফিল শেষে দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফিরাত ও দানবীর আলহাজ্ব বশির আহমদ এর নেক হায়াত কামনা, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code