শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১

Coder Boss / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

Manual8 Ad Code

 

জৈন্তাপুর সংবাদদাতা ::

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর পাখিটিকি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

 

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৬)। তিনি বরিশাল বিভাগের মুলাদী থানার চর খালিকা গ্রামের তোফাজ্জল হক বেপারীর ছেলে। কর্মসূত্রে তিনি সিলেটের একটি ( এসিআই) কোল্ড ড্রিংকস কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৮২২) এর সঙ্গে সিলেট মুখী মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৫৪-২৭৫৮) এর দূর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন প্রাণ হারান। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে করিচের ব্রীজ এলাকায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।

 

 

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code