শিরোনাম
রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে কৃষি পুনর্বাসন প্রণোদনায় নারিকেল চারা বিতরণ ও জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

Coder Boss / ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

Manual4 Ad Code

সুয়েব রানা নিজস্ব সংবাদদাতা ::

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত থেকে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

বুধবার (২৫ জুন) দুপুরে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয় ফল মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমা। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার। তিনি বলেন, “প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া নারিকেল চাষের উপযোগী হওয়ায় উপজেলায় নারিকেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ স্থানীয় কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে এবং ফলমূলের চাহিদা পূরণে সহায়ক হবে।

 

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই ধরনের প্রণোদনা বিতরণ করা হয়।

 

প্রথমত, উপজেলার ৫০টি প্রতিষ্ঠানে — যার মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মসজিদ ও মন্দির — প্রতিটি প্রতিষ্ঠানে ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

 

দ্বিতীয়ত, ১৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে নারিকেলের চারা প্রদান করা হয়। এ প্রণোদনার লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারিকেল চাষকে উৎসাহিত করা এবং স্থানীয়ভাবে নারিকেল উৎপাদন বাড়ানো।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

জাতীয় ফল মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। ইউএনও মেলা পরিদর্শনকালে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎপাদিত ফলমূলের প্রশংসা করেন।

 

স্থানীয় কৃষকরা এই প্রণোদনা কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, সরকারিভাবে এই ধরনের সহায়তা পেলে তারা আরও উৎসাহিত হবেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে আগ্রহী হবেন।

 

Manual2 Ad Code

উল্লেখ্যঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় প্রণোদনার আওতায় ফলদ বৃক্ষ রোপণের এই কার্যক্রম চলমান রয়েছে। জৈন্তাপুরে এই কর্মসূচি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার এক বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code