শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ:

Coder Boss / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক ৩-টি অভিযানে ৩৭ লক্ষ টাকারও বেশী বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

 

Manual7 Ad Code

সোমবার (২৫ আগস্ট) সুরাইঘাট বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮০০ প্যাকেট ভারতীয় ORIS সিগারেট জব্দ করতে সক্ষম হয়। এই মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,২০,০০০ টাকা।

 

এর আগের দিন, ২৪ আগস্ট জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় গরু ও ১টি পিকআপ উদ্ধার করে। এ মালামালের মোট সিজার মূল্য ২৭,০০,০০০ টাকা।

 

একই দিনে, আমলশীদ বিওপি’র টহল দল জকিগঞ্জ উপজেলার শাহেদাবাদ কামালগঞ্জ এলাকায় সীমান্তের শূন্য লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে। এর আনুমানিক সিজার মূল্য ২,৯৭,৫২৫ টাকা।

 

এই তিনটি অভিযানের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৭,১৭,৫২৫ টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত রক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত রাখছে, যা দেশের সুনাম ও জনগণের নিরাপত্তাকে অটল করে রাখছে।

Manual2 Ad Code

 

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, আমাদের প্রতিটি অভিযান শুধুমাত্র আইন প্রয়োগ নয়, এটি দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও বিজিবির অম্লান সুনামের এক প্রকাশ। আমরা সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে সীমান্তকে নিরাপদ রাখি। জনগণ আমাদের পাশে থাকলে আমরা আরও দৃঢ়ভাবে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সক্ষম হব।

 

Manual7 Ad Code

বিজিবি নিশ্চিত করেছে, সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা, শান্তি এবং অগ্রযাত্রা নিশ্চিত করতে বিজিবি সর্বদা জনগণের পাশে রয়েছে।

 

আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, বিজিবির পাশে দাঁড়িয়ে দেশের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করতে। একসাথে আমরা চোরাচালান, সীমান্ত অবৈধ কর্মকাণ্ড ও দেশের সঙ্কট থেকে রক্ষা করতে পারি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code