শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে প্রকৃতি বিনাশী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

SATYAJIT DAS / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

সত্যজিৎ দাস:

সিলেটের প্রাণবন্ত পরিবেশ, নদী, পাহাড় ও হাওরের ওপর অবাধ ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।

Manual3 Ad Code

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য বিপন্ন। পাহাড়, টিলা, নদী ও হাওরের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলের নাম দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-‘সুন্দরী শ্রীভূমি’। তবে আজ অপরিকল্পিত নগরায়ন,অবৈধ পাথর ও বালু উত্তোলন এবং প্রকৃতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীতি সিলেটকে হুমকির মুখে ফেলেছে।

অতি সম্প্রতি সিলেটের ‘সাদাপাথর’ কাণ্ড দেশবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এ কাণ্ড শুধু পাথরের অবৈধ লুট নয়,এটি সিলেটের প্রাণ-প্রকৃতির ওপর সরাসরি আঘাত। অভিযোগ রয়েছে, জাফলং, শ্রীপুর, উৎমাছড়া ও অন্যান্য এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ও ভূমিদখল চলছে।

বাংলাদেশ জাসদের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির আহমেদ বলেন,“প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে সুনির্দিষ্ট নিয়ম মেনে পাথর ও বালু উত্তোলন করা সম্ভব। তবে প্রশাসনের সতর্ক ও কার্যকর উদ্যোগ জরুরি।”

তিনি আরও জানান,’সিলেটে দিঘী,খাল,ছড়া ও নদীগুলোও দখল হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সুরমা নদী খনন করা হয়নি, যার ফলে ছোট পাহাড়ি বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত সুরমা,কুশিয়ারা ও বাসিয়া নদীর খনন ও উদ্ধার কাজের প্রয়োজন’।

এডভোকেট জাকির আহমেদ সতর্ক করে বলেন,“সিলেট ভূমিকম্প প্রবণ এলাকায়। পাহাড় ও টিলা কাটার ফলে প্রকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি বিনাশ করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

Manual8 Ad Code

উল্লেখ্য,সিলেটের ঐতিহ্যের নিদর্শন ক্বীন ব্রীজের পাশে অবস্থিত ‘আলী আমজাদের ঘড়ি’ ঘরের বেষ্টনীর মধ্যে জুলাই গণঅভুত্থানের শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের চেষ্টা চলছিল। জাসদ মনে করে,শহীদদের সম্মানে স্মৃতিস্তম্ভ আরও বিস্তৃতভাবে নির্মাণ করা উচিত।

বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে,তারা এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।

Manual3 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code