শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় লতিফ হত্যাকাণ্ডে জামায়াত নেতাকে আসামী করার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি:

Manual2 Ad Code

বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হত্যাকাণ্ডে  জামায়াত নেতা, মসজিদের ইমামসহ নিরপরাধ ব্যক্তিদেরকে মামলায় আসামী করার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী বানারীপাড়া শাখার নেতৃবৃন্দরা  

Manual5 Ad Code

শনিবার (৪ অক্টোবর) বিকেলে বানারীপাড়া বন্দরবাজার ফেরিঘাটসংলগ্ন বেরিবাঁধ সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ও আইবিডব্লিউএফ বরিশাল জেলা সভাপতি মোঃ আজম খান।

Manual5 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত এবং সঞ্চালনা করেন পৌর আমির কাওসার হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মাওলানা মোঃ শিহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, মজলিসে মুফাসসিরিনের সভাপতি মাওলানা আতিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান বলেন, “এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Manual3 Ad Code

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন বলেন, “সকল অন্যায়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শামিল হতে হবে।”

উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। তিনি আরো বলেন আব্দুল লতিফ খানের হত্যার সঠিক বিচার আমরা চাই। এই হত্যাকাণ্ডে যারা যা জড়িত তাদেরকে গ্রেফতার করে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক  শাস্তি দেওয়া হোক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code