শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়ে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নির্বাচন প্রস্তুতি

Coder Boss / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার::

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটে আগামী ২৯ নভেম্বর নির্বাচনকে ঘিরে নানা জল্পনা—কল্পনার মধ্য দিয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪৬৫৮ ভোটারের মধ্যে প্রায় ৩ হাজার ভোটার নির্বাচনের খবরই জানে না। অর্থাৎ অধিকাংশ আজীবন সদস্য বা ভোটার এ ব্যাপারে কোন চিঠি পায়নি। এছাড়াও যে ভোটার লিস্ট রয়েছে সেখানে দেখা যায় অধিকাংশ ভোটারের এনআইডি কার্ড নাম্বার নেই, মোবাইল নাম্বার নেই, ঠিকানা নেই ও পিতার নাম নেই। মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে রেডক্রিসেন্ট সিলেট ইউনিট এর নির্বাচন পরিচালনা কমিটিতে একজন আজীবন সদস্য থাকার কথা থাকলেও তা রহস্যজনক কারণে কমিটিতে রাখা হয়নি। সাঈদা পারভিন, অমিত দত্ত ও বর্তমান উপ—পরিচালক মিজানুর রহমান জীবনকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করে কমিটি গঠন করা হয় এবং যাকে সদস্য সচিব করা হয়েছে তিনি রেডক্রিসেন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধু পরিষদের সহ দপ্তর সম্পাদক।

Manual4 Ad Code

এদিকে আওয়ামী সমর্থিত ৩ বারের ট্রেজারী পদে থাকা মোঃ আমিনুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল ও সৈয়দ ইমরুল হোসেন এর সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ বাণিজ্য করেন বলে জানা গেছে এবং সৈয়দ ইমরুল হোসেন এর স্ত্রী দিলরুবা জাহান ও উক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। সৈয়দ ইমরুল হোসেন ও কমল পদপাল দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে বলে অনেকের অভিযোগ। এদিকে ভুক্তভোগীরা জানান, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সিন্ডিকেট না ভাঙ্গলে রেডক্রিসেন্ট হাসপাতালে দূর্নাম বয়ে আসবে। এছাড়াও সিলেট ইউনিটের এডক কমিটির সেক্রেটারী থাকা অবস্থায় রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী পদে নির্বাচন করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেক্রেটারী পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম আওয়ামী দোষর বলে অনেকে জানান। তিনি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলাপরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় বিভিন্ন দূর্ণীতি ও বদলি বাণিজ্য চালিয়ে যান বলে জানা গেছে। এছাড়া তিনি টেজারার থাকা অবস্থায় ১২ জনকে অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

তবে নিয়োগ বাণিজ্য সম্পর্কে রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না বা সবকিছুর দায়িত্ব রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ—পরিচালকের কাছে। এদিকে সিলেট ইউনিটের উপ—পরিচালক মিজানুর রহমান জীবন জানান, নিয়োগ বিষয়টি আমার দায়িত্বে নেই, এটা হাসপাতাল পরিচালকের দায়িত্ব। তবে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান। তবে তিনি পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখাতে পারেননি। এছাড়াও ভোটার তালিকা ত্রুটি সম্পর্কে সিলেট ইউনিটের পরিচালক জানান, কিছু ত্রুটি রয়েছে , অনেক পুরাতন সদস্যের তথ্য আমরা সঠিক পাইনি। এমতাবস্থার প্রেক্ষিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি প্রতিবেদককে জানান, ১৯৮৮ সাল থেকে তিনি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু আমি এব্যাপারে কিছুই জানি না।

Manual2 Ad Code

অথচ তিনি একজন প্রবীণ আজীবন সদস্য। তবে এব্যাপারে তিনি সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনা করেন। রেড ক্রিসেন্ট ইউনিটের উপ পরিচালক জানান, যারা আজীবন সদস্য রয়েছে তারা সবাই সচেতন হওয়া উচিত। এদিকে সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিয়ে অনেকেই দ্বিমত পোষন করেছেন। তবে এব্যাপারে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য জালাল উদ্দীন শামীম, কামরুজ্জামান দিপু, আলাউদ্দিন, মজনুজ্জামান জানান, বর্তমানে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগ শাষিত দূর্ণীতিবাজদের সাথে নিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তারা আরো জানায় আজীবন সদস্যকে সাথে নিয়ে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে নির্বাচন দেয়া, অপর এক সদস্য আনিছুজ্জামান জানান, ভোটার লিস্টে একই মোবাইল নাম্বার দিয়ে ১১ জনের নাম রয়েছে, পিতার নাম ছাড়া অনেকের নাম লিস্টে। ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট দিয়ে নির্বাচন হতে পারেনা। গত অক্টোবরের সভায় ৪৬৫৮ জন ভোটার এর মধ্যে মাত্র ৩০ জন ভোটার উপস্থিত ছিলেন এবং এডক কমিটির চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন। কিন্তু উপস্থিত ৩০ জনের মধ্যে অনেকেই ছিলেন নির্বাচনের বিরুদ্ধে। তারা অনেকেই চাননি যে জাতীয় নির্বাচনের পূর্বে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের নির্বাচন হউক। তবে এব্যাপারে সিলেটের সচেতন মহল মনে করেন ভোটারদের অধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন করা। কারণ ভোটার লিস্টের ত্রুটির কারণে অনেক ভোটাররা ভোট দিতে বঞ্চিত হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code