শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সারা দেশের মধ্যে মডেল আসন হবে সিলেট-৬ —— অ্যাড. এমরান চৌধুরী

Coder Boss / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

Manual6 Ad Code

সিলেট।।

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমাকে আপনাদের খাদেম হিসেবে মহান জাতীয় সংসদে পাঠালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে অনন্য মডেল দুই উপজেলা হিসেবে গড়ে তুলবো। প্রতিটি এলাকায় গিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে একে একে সমাধান করবো। স্থানীয় উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার মতামত নেওয়া হবে। আপনারা শুধু আমার পাশে থাকবেন।

Manual5 Ad Code

বৃহস্পতি ও শুক্রবার (২৭ ও ২৮ নভেম্বর) আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এদিকে, শুক্রবার বাদ জুমআ এমরান আহমদ চৌধুরীকে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদিনাবাদ এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন- নির্বাচিত হলে উন্নয়নের জন্য কাউকে আমার কাছে ধর্ণা দিতে হবে না, আমি-ই খুঁজে খুঁজে উন্নয়নবঞ্চিত এলাকা বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন করাবো। শুধু ধানের শীষকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় আদিনাবাদ এলাকাবাসী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ধানের শীষের স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

Manual2 Ad Code

চারখাই ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল আহাদ রুবেল ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীরের যৌথ পরিচালনায় আদিনাবাদ মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল-শিক্ষানুরাগী আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাবেক সহ-সভাপতি শরীফ আহমদ লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন সুহেল, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন রানু ও মহানগর বিএনপি নেতা আকবর হোসেন কয়ছর।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তদির আলী, সাধারণ সম্পাদক সায়েক আহমদ, যুগ্ম-সম্পাদক বাবর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়দুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, চারখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমদ, সাধারণ সম্পাদক রিয়াদ আহমদ ও চারখাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল আহমদ চৌধুরী প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠানবৈঠক।

Manual5 Ad Code

ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আক্তার ও সিলেট মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক সুমন আহমদের যৌথ পরিচালনায় ভাদেশ্বর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহি সুন্নাহ চৌধুরী নারগিস, বিএনপি নেতা বদরুল আলম ও ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এস এ রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।

Manual2 Ad Code

আরও ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ-মৎসবিষয় সম্পাদক সুলতান মাহমুদ, সিলেট মহানগর কৃষক দলের পল্লী বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সদস্য মাতাব আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান, ভাদেশ্বর ইউনিয়ন যুবদল নেতা সাহেদ আহমদ মেম্বার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code