শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট ওসমানী মেডিকেলে ভর্তির সুযোগ পেল জৈন্তাপুরের পারিছা

Coder Boss / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সিলেট জেলা সংবাদদাতা। ।

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুরের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান খন্দকার ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী সালেহা বেগমের চার সন্তানের অনন্য সাফল্যে গর্বিত জৈন্তাপুর বাসী। এবারে তাদের কনিষ্ঠ কন্যা পারিছা খন্দকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ।

 

জানা যায়, গত ১২ ডিসেম্বর শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পারিছা খন্দকার। এরপর ১৪ ডিসেম্বর রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, সে ১৭৯ দশমিক ৫ নম্বর পেয়ে সিলেট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

 

এর আগে পারিছা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। এবং চলিত ২০২৫ সালে একইভাবে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

 

Manual8 Ad Code

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী সালেহা বেগমের দম্পত্তির চার সন্তানের মধ্যে পারিছা খন্দকার সবার ছোট।

Manual2 Ad Code

পারিছা খন্দকার বলেন, “মা-বাবা ও শিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টায় আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমি ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চাই।”

Manual6 Ad Code

 

পারিছার পিতা হাবিবুর রহমান খন্দকার ও মাতা সালেহা বেগম বলেন, “আমাদের মেয়ের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে সে ভালো রেজাল্ট করবে। আমাদের মেয়ে আমাদের আশা পূরণ করেছে। তার ফলাফলে আমরা অত্যন্ত খুশি। পড়াশুনায় আমাদের মেয়ের আগ্রহ ছিলো বেশ। মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।”

 

পরিবার সূত্রে জানাজায়, তাদের প্রথম কন্যা মাস্টার্স সম্পন্ন করে জৈন্তাপুরের বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। দ্বিতীয় কন্যা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় কন্যা সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের সাফল্যের ধারাকে আরও উজ্জ্বল করেছেন। পরিবারের একমাত্র পুত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

শিক্ষা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবার জৈন্তাপুরবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত—যেখানে মা–বাবার আদর্শ ও ত্যাগের ফলেই চার সন্তানের এমন ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।

উল্লেখ্য: গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।রেজাল্ট ১৪ই ডিসেম্বর প্রকাশিত হয়। ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code