শিরোনাম
সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়ায় তৃনমূলে খোভ

সিলেট নিউজ ডেস্ক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual6 Ad Code

কপিল কৃষ্ণ মণ্ডল বর্তমানে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব এবং বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তবে এই দাবি অস্বীকার করে কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, তিনি কখনো অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

অন্যদিকে বাগেরহাট-৪ আসনের প্রার্থী সোমনাথ দে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি। তিনি একসময় বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে। এর আগে তিনি জাতীয় পার্টির রাজনীতিতেও যুক্ত ছিলেন।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ওই দুই প্রার্থীকে ‘আওয়ামী লীগের দালাল’ বলেও আখ্যা দিচ্ছেন। বিএনপির এক সমর্থক শিমুল হোসেন বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন করলেও এখন বাইরের লোক এসে মনোনয়ন পাওয়ায় ত্যাগীরা বঞ্চিত হচ্ছেন।

Manual4 Ad Code

জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন (তালিম) বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে তাদের কিছু করার নেই। তবে তৃণমূলে দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রকে জানানো হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামও বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাদের মনোনয়ন তৃণমূল সহজে মেনে নিতে পারছে না।

এদিকে প্রার্থী পরিবর্তনের দাবিতে বাগেরহাট-২ আসনে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশালমিছিল বের করেন বিএনপির একটি পক্ষ। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের একাংশের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে এম এ সালামকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় এবং দাবি না মানলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code