শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল, ‘স্বার্থের সংঘাত’ নিয়ে প্রশ্ন

সিলেট নিউজ ডেস্ক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual8 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ বিশেষ সুবিধায় পুনঃতফসিল করা হয়েছে। সম্প্রতি তাঁর মালিকানাধীন রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেড’ এই সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে এমন একজন ব্যবসায়ীকে বসানো এবং তাঁর নিজের প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের বিষয়টি সামনে আসার পর আর্থিক খাতে ‘স্বার্থের সংঘাত’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা যায়, বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) মোস্তাকুর রহমানের প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ৮৯ কোটি ২ লাখ টাকার একটি ঋণ ছিল, যা একপর্যায়ে খেলাপি হয়ে পড়ে। এরপর গত বছরের (২০২৫) এপ্রিলে ঋণটি নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিশেষ সুবিধার আবেদন করে প্রতিষ্ঠানটি।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, আবেদনে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ (কিস্তি স্থগিত রাখার সময়) ১৫ বছরের জন্য ঋণ পুনঃতফসিল এবং সুদের হার কমানোর দাবি জানানো হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ জমা দেওয়ার শর্তে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণটি পরিশোধের সুযোগ দেয়। নিয়মানুযায়ী ডাউন পেমেন্ট দিয়ে ঋণটি পুনঃতফসিল করায় আইনগতভাবে মোস্তাকুর রহমান এখন আর ‘ঋণখেলাপি’ নন।

প্রথম ব্যবসায়ী গভর্নর
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে দেশের ১৪তম গভর্নর হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসানো হলো।

পেশায় হিসাববিদ (সিএমএ) মোস্তাকুর রহমান মূলত পোশাক খাতের উদ্যোক্তা এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্বার্থের সংঘাতের শঙ্কা
দেশের ইতিহাসে খেলাপি ঋণ এখন সর্বোচ্চ পর্যায়ে (প্রায় ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা)। এমন এক সময়ে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিল করা একজন ব্যবসায়ীকে ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রকের পদে বসানো নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যাংকাররা।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, যিনি নিজের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করেছেন, তিনি ব্যাংকিং খাতের সংস্কার ও খেলাপি ঋণ আদায়ে কতটা নিরপেক্ষ ও কঠোর হতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। এটি পরিষ্কারভাবে একটি স্বার্থের সংঘাত।

Manual6 Ad Code

রাজনৈতিক অঙ্গন থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া এসেছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ নিয়োগে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যিনি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাঁকে নিয়ন্ত্রক সংস্থার প্রধান করা হলে পুরো খাতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এটি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অন্তরায় হতে পারে।

নিজের প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল ও স্বার্থের সংঘাতের সমালোচনার বিষয়ে মোস্তাকুর রহমানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে দায়িত্ব পাওয়ার পরপরই সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্যাংকিং খাতে ‘আস্থা’ ফিরিয়ে আনা এবং প্রবৃদ্ধির স্বার্থে ‘সুদের হার কমিয়ে আনা’ তাঁর প্রধান লক্ষ্য। দেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে এই দায়িত্ব গ্রহণকে তিনি একটি বড় ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন নতুন গভর্নর।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code