অথই নূরুল আমিন:
সরকারের কোষাগার থেকে কোন অর্থ ব্যয় ছাড়া এবং বিদেশি ঋণ না করেই, আমার ফর্মুলা মতে যা যা করা সম্ভব। এই ধরনের ফর্মুলা বাস্তবায়ন হলে দেশের জনগণ যেমন হবেন আনন্দিত, তেমনি হবে সময় সাশ্রয়। তেমনি উল্লেখিত ফর্মুলা গুলোকে বিশ্ববাসী করবে প্রশংসা। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা ও খুশি হবেন বিষয়টি বাস্তবায়িত হলে। উন্নত দেশের সাথে মোটামুটি প্রতিযোগিতা দেয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। সাথে আত্ম কর্মসংস্থানের সৃষ্টি হবে দেশের দুই যুবকের। দেশ হবে সাবলম্বি। সরকারের নামে হবে প্রশংসা। বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী উপাধি পেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল। বিরোধী পক্ষ ও সংসদ অধিবেশনে উল্লসিত প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন। তখনই একজন সরকার প্রধান ধীরস্থির ভাবে কাজ করতে পারেন। আমাদের দেশে হ্যা হুজুর হ্যা হুজুর তোষামোদকারীদের জন্য বিগত সময়ে অনেক কিছু নষ্ট হয়েছে। তাই আর সময় নষ্ট না করে সামনে আগাতে চাই।
১. শিক্ষাব্যবস্থা : ওয়ান থেকে মাষ্টার্স পর্যন্ত। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালু। শিক্ষক নিয়োগ থেকে ছাত্র ভর্তি পর্যন্ত । যার সুফল পাবে দেশের সকল স্তরের জনগণ। “শিক্ষা সচ্ছল ” পদ্ধতির মাধ্যমে। এই প্রকল্পে নতুন করে পঞ্চাশ হাজার শিক্ষিত যুবক যুবতির কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমার পরিকল্পনা রয়েছে।
২. যানবাহন : সড়ক তথা দেশের লক্ষ্য লক্ষ্য জনগণ খুব সহজেই যাতায়াত করতে পারবেন। ” ওয়ান টু ফর্মুলা ” এই পদ্ধতিতে নতুনভাবে রাস্তা করন। কোনো ফসলি জমি নষ্ট না করে এবং কোনো জমি লিজ বা একোয়ার না করেই, যা করা সম্ভব। এবং সরকারের মাসিক আয় আসবে কয়েক হাজার কোটি টাকার সমমান।
৩. যানজট : বর্তমানে যানজট বড় একটি সমস্যা। ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন জায়গায় চরম যানজট। জনগণের ভোগান্তি আজকে কঠিন আকার ধারণ করেছে। আমার ” ওয়ান টু ফর্মুলা ” যানজট নিরসন হবে ৫০% ছয় মাস থেকে এক বছরের ভিতরে জনগণ সুফল পাবে। এবং রাজস্ব আয়ও আসবে প্রতিদিন। এখন পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এর কোনো প্রকৌশলী এসব চিন্তাই করতে পারেনি। আর ছাত্ররা তো প্রতিদিন পুরাতন ঢাকার যানজটের গরম – ঠাণ্ডা খেয়েই যাচ্ছেন। এই প্রকল্পে পঁচিশ হাজার যুবক যুবতির কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আমি মনে করি। ঢাকাসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের যানজট কমিয়ে আনতে কোনো গাড়ি অটোরিকশা অথবা বাইক অপসারণ করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। সবকিছু ঠিক রেখেই যানজট কমিয়ে আনা সম্ভব।
৪. উপজেলা টাওয়ার : দেশের প্রতিটি উপজেলায় থাকবে একটি করে ” বিগ টাওয়ার” শ্লোগান হবে ” এক টাওয়ার – সেবা সবার ” প্রতিটি উপজেলায় একটি করে সুরক্ষিত টাওয়ার থাকবে। উক্ত টাওয়ারে সকল সরকারি সেবা থেকে শুরু করে, বেসরকারি ব্যাংক বীমাসহ নানারকম প্রতিষ্ঠান থাকবে। এই প্রকল্পটির মাধ্যমে সারা দেশে দুই লাখ লোকের নতুন করে আত্ম কর্মসংস্থানের সৃষ্টি হবে যা দীর্ঘমেয়াদী প্রকল্প।
৫. নদী,ও খাল খনন – হাওড় রক্ষা বাঁধ : নদী ও খাল খনন এবং হাওড় রক্ষা বাঁধ ( শুধুমাত্র বিশেষ জায়গায়) প্রকল্পটিতে তিন লাখ পরিবারের পূনর্বাসন করা সম্ভব হবে ( আলোচনা সাপেক্ষে )। দীর্ঘমেয়াদী একটি প্রকল্প।
৬. অরক্ষিত হাট বাজার সুরক্ষিত করন প্রকল্প : শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে গ্রামে গঞ্জে এমনকি আরো প্রত্যন্ত অঞ্চলে উজান এলাকা বা ভাটি এলাকা সমুহের প্রতিটি হাট – বাজার করা হবে দুই থেকে তিন তলা বিশিষ্ট। সর্বাধিক সুরক্ষিত এবং সিসি টিভি আওতাধীন। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রায় তিন লাখ উদ্যোগীর জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং সকলের ব্যবসা বাণিজ্য থাকবে সুরক্ষিত। অন্য দিকে সরকারের রাজস্ব আসবে প্রায় বিলিয়ন টাকা (বাৎসরিক )।
৭. নদী ভাঙ্গন : নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর অসংখ্য পরিবার অসহায় হয়ে পরে। একটা সময় তাদের পাশে আর কেউ থাকে না। পদ্মাও মেঘনার পাড় ঘেসে পাঁচ লাখ পরিবারের জন্য হবে ভাসমান পূনর্বাসন। যেখানে থেকে মৎস্য আহরণ, কৃষি ও গরু মহিষ খামার জাতীয় চাষাবাদ করার সুযোগ থাকবে। এই ধরনের পদক্ষেপ নিতে পারলে দেশের আমিষ জাতীয় এবং সবজির মূল্য সবসময় নিয়ন্ত্রণ থাকবে।
৮. অভয়ারণ্য : আমাদের দেশে সরকারের অসংখ্য জায়গা এখনো রয়েছে। যেখানে পরিকল্পিত ভাবে পশু পাখি ও মৎস্য অবাদে বিচরণের জন্য নির্ধারিত স্থান তৈরি করা।
৯. পশু ও পাখি লালন আইন : আমাদের দেশে অনেক পশু বা পাখি গৃহে লালন পালন করা নিষেধ রয়েছে । এরকম নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে সবাই তাদের মত করে দেশের যেকোনো পশু পাখি লালন পালন করতে পারলে এখানে যেমন বৃদ্ধি পাবে পশু পাখি তেমনি হবে কর্মসংস্থানের সুবিধা।
১০. বনজ বাগান : সরাসরি সরকারি উদ্যোগে দেশী বিদেশী ফল ও ফলজ বাগান করার উদ্যোগ নেয়া যেতে পারে। যে উদ্যোগে বেসরকারিভাবে দুই লক্ষ যুবকের কর্মসংস্থানের সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১১. স্বামী – স্ত্রী ঘরোয়া প্রতিষ্ঠান সমূহ : যেমন বিভিন্ন হাতের কাজ, কুঠির শিল্প, বা স্বামী স্ত্রী যৌথ চাকরির সুবিধা অথবা তাদের তৈরি বিভিন্ন পণ্য সরাসরি সরকার কর্তৃক ক্রয় বিক্রয় বা রফতানি করন।
বিঃ দ্রঃ আমাদের দেশে বাৎসরিক বাজেট করা হয় প্রায় আট লাখ কোটি টাকার সমমান। যা সংগ্রহ করতে গিয়ে সরকারকে বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে হয়। যেমন প্রতি বছর বিভিন্ন পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয়, ভ্যাট – ট্যাক্স বৃদ্ধি করা হয়, অবশেষে বিদেশী ঋণ করতে হয়। এমনকি দেশীয় গরিব ব্যাংক গুলো থেকেও সরকার ঋণ নিয়ে থাকে অতিতে আমরা যা দেখেছি। তার কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারের সাথে যারা থাকে তাদের কোনো গবেষণা স্বরুপ চিন্তা চেতনা নেই বললেই চলে। তাই বিগত প্রায় সবগুলো সরকার সাধারণ জনগণের কাছে তুচ্ছতাচ্ছিল্যর সমান। সরকার যদি নিজে থেকে কিছু করবে না। সবসময় জনগণের মাথায় লবন রেখে বরই খাবে। তখন তো সাধারণ জনগণ সরকারের প্রতি বিরক্ত হবে এটাই স্বাভাবিক।
উপরে উল্লেখিত বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে আমাদের জাতীয় এক বাজেটের সমান অর্থ লাগবে। যার যোগান লেখকের পরামর্শ ও গবেষণা প্রতিষ্ঠান ( ওয়ান তীর ) এর যোগান দিবে পর্যায়ক্রমে। এখানে সরকারের একান্ত উদ্যোগ অনুমোদন, পরিকল্পনা ও জাতীয় অর্থনৈতিক পরিষদ ( একনেক ) থেকে পরিধির সমাধান করার প্রয়োজন হবে মাত্র।
লেখক ও পত্র প্রেরক
অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তক
মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।