শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রসঙ্গ : মেহনতি মানুষ কারা এবং সরকারের কাছে তাদের চাওয়া পাওয়া কি?

সিলেট নিউজ ডেস্ক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

অথই নূরুল আমিন:

দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী, এই মর্মে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের দেশের প্রায় বিশ কোটি মানুষের মধ‍্যে বারো কোটি মানুষেরাই ভূমিহীন, প্রায় পাঁচ কোটি মানুষেরাই গৃহহীন ( ভাড়াটিয়া ) প্রায় এক কোটি মানুষেরাই ভাসমান, এখানে কেউ ভিক্ষুক, কেউ বৃদ্ধ – বৃদ্ধা এবং অপ্রাপ্ত বয়স্ক। কথা থাকে যে, এই নিম্ন আয়ের বারো কোটি মানুষের মধ‍্যে প্রায় আট কোটি মানুষেরাই ভোটার।

আমাদের সমাজের এই বারো কোটি মানুষ ওরা সবাই দেশের সকল প্রকার সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। প্রথমত তাদের ভূমি নেই। অনেকের থাকার ঘর পর্যন্ত নেই। অথচ প্রতিটা নির্বাচনে তাথা কাউকে না কাউকে ভোট দিয়ে যায়। যদি তাদের ভাগ‍্যের কোনো পরিবর্তন হয় এই ভেবে। কিন্তু গত চুয়ান্ন বছরের মধ‍্যে তাদের জন‍্য কোনো সরকারই কোনো পরিবর্তন আনতে পারেনি।

Manual2 Ad Code

এখানে কথা থাকে যে, যারা ভাড়া থাকে। তাদের আয়ের চেয়ে একেকটি ঘর ভাড়া সীমাহীন। এখানে পণ্যের মূল্য সীমাহীন। ঔষধ ব‍্যয় সীমাহীন। ছেলে মেয়েদের পড়ালেখার খরচ সীমাহীন। এখানে আরো কথা থাকে যে, যাদের ভূমি আছে। তারা তাদের ভূমি থেকেও একটি আয়ের উৎস বের করতে পারে। এবং তারা নিজেরাও চাকরি বা ব‍্যবসা করতে পারে। আর যাদের ভূমি নেই। ঘর নেই। তাদের আয়ের পথ একমাত্র তাদের শ্রম তাদের মেধা। যা দিয়ে একটি সংসার চালানো খুবই কষ্ট দায়ক।

Manual3 Ad Code

আমাদের সমাজের ভূমিহীন গৃহহীন, মেহনতি মানুষেরা বহু ভাবে তারা শ্রম ঘাম দিয়ে থাকেন । কিছু কিছু মেহনতি মানুষজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা পরিশ্রমের মাধ‍্যমেই জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু নাগরিক সুবিধা বলতে কোনো সরকারের পক্ষ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পায় না। সুযোগ সুবিধা বলতে পূনর্বাসন, সুযোগ সুবিধা বলতে তাদের সন্তানদের অবৈতনিক শিক্ষা প্রদান। ক্ষুদ্র ব‍্যবসায়ী বা হকার হলে তাদের সীমিত পূঁজি। ভূমিহীন গৃহহীন যুবকদের জন‍্য অবৈতনিক কারিগরি প্রশিক্ষণ। এককথায় মানবসম্পদ উন্নয়নের মাধ‍্যমে তাদেরকে গড়ে তোলা একজন রাষ্ট্র নায়ক বা সরকারের দায়িত্ব।

এখানে গত চুয়ান্ন বছর ধরেই অগোছালো রাষ্ট্র পরিচালনার ফলে, হতভাগ্য এই দেশে,মেহনতি মানুষ গুলোই আবার যুগ যুগ ধরে হচ্ছে শোষণের স্বীকার। নিত‍্য পণ্যের দাম যুগ থেকে যুগান্তর বেড়েই চলছে লাগামহীন ভাবে। তাই প্রকৃত খেটে খাওয়া মানুষ গুলো আর কোনো ভাবেই কোমর সোজা করে দাঁড়াতে পারছে না সমাজে । স্বার্থলোভী শিল্পপতি থেকে শুরু করে সমাজের সমাজপতিদের রোষানলেই পরে আছে মেহনতি মানুষ গুলো যুগের পর যুগ ধরে। ওরা যেমন পায়নি সামাজিক মর্যাদা, তেমনি তাদের সন্তানেরা হতে পারেনি শিক্ষিত, এছাড়া পুষ্টিহীনতায় ভুগছে নিম্ন আয়ের সিংহভাগ পরিবারের সদস‍্যরা।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। বিগত সময়েও অনেক সরকার এসেছে। আজকেও সরকার আছে। আগামীতে ও সরকার আসবে। কথা থাকে যে, কোন সরকার কি করেছে। তা নিয়ে জনগণের মাঝে আলোচনা হয়। আরো কথা থাকে যে, দেশের সুবিধাবঞ্চিত বারো কোটি মানুষের ভাগ‍্য পরিবর্তন ছাড়া দেশের ভবিষ্যত সুন্দর করা বা উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। এই অসচ্চল বারো কোটি মানুষকে একবার সচ্চল করে দিতে পারলে তাদের আয় রোজগার থেকেও কিন্তু আসবে সরকারের ভ‍্যাট ট‍্যাক্স। অন‍্য দিকে সরকারের আসবে দেশে বিদেশে সুনাম। তবে কথা থাকে এই বারো কোটি মানুষকে সচেতন করা বা সচ্চলতা আনতে সরকারের খুব বেশি টাকা লাগবে? না। আসলে শুধুমাত্র সরকারের ইচ্ছে থাকলেই ওদেরকে উন্নত জীবন দেয়া সম্ভব।

Manual3 Ad Code

আমাদের দেশে মেহনতি মানুষের মাঝে তারা প্রথম স্থানে আছে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক কৃষাণীরা। এছাড়া রিক্সা, ভ‍্যান, অটোরিকশা, সিএনজিও বাইক চালকেরা। এছাড়া স্থলপথ, জল পথের সকল পরিবহনের চালকও শ্রমিকেরা। ষ্টেশন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ক্ষুদ্র কল কারখানার শ্রমিকসহ সমমান পেশায় জড়িত ওরা সকলেই দেশের মেহনতি মানুষ।

আমি মনে করি তাদেরও অধিকার আছে সমাজে সামাজিক মর্যাদা নিয়ে বসবাস করার । তাদেরও ইচ্ছে আছে সন্তানদের কে শিক্ষিত করার । তাদের চাওয়া আছে সুচিকিৎসা নিশ্চিত করাসহ ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা গ্রহণ করার।
সরকার চাইলে দেশের সকল শ্রেণি পেশার মেহনতি মানুষদের জন্য, তাদের আপন পেশা চিহ্নিত করে, আদম শুমারি করা। তাদেরকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভুতুর্কির আওতায় আনা। কর্মমুখী পূনর্বাসন করা সহ ইত্যাদি প্রকল্পের অধিনে আনা।

আজকে লক্ষ্য করলে দেখা যায়। যত অভাব যত অনটন সব চেপে ধরেছে এই অক্লান্ত পরিশ্রম করা মানুষদের গাড়ে। দেশের আপামর মেহনতি মানুষ গুলো বিত্তশালী ব‍্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে যেন বিভিন্ন ভাবে প্রতিদিন তারা প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে । প্রতিদিন তারা তাদের জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শত পরিশ্রম করেও । সবচেয়ে মজার বিষয় হলো। এই ধরনের গুরুত্বপূর্ণ চিঠি গুলো কখনও প্রধানমন্ত্রীর চোখের সামনে যেতে দেয় না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তারা। ওরা সবসময় প্রমোশন পাওয়ার আশায়। সবসময় প্রধানমন্ত্রীকে আশ্বত্ব করে। এবং বলে সব ঠিক আছে সব ঠিক আছে। যা হোক যদি এই লেখাটি প্রধানমন্ত্রীর নজরে আসে কোনভাবে, আমি আশা করি সরকারের পক্ষ থেকে ওদের সুযোগ সুবিধা খুব শিঘ্রই চালু করা হবে।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখকও রাষ্ট্রচিন্তক
মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
১. মার্চ ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code