শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সিলেট নিউজ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।https://dailysylhetnews24.com/2026/03/26/60165/

Manual4 Ad Code

এরপরে একে একে তাড়াইল থানা পুলিশ কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।https://dailysylhetnews24.com/2026/03/26/60165/

Manual5 Ad Code

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টায় তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code