শিরোনাম
তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

Manual1 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

Manual2 Ad Code

উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় তাড়াইল বাজার এলএসডি রোড জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,  জেলা পরিষদের সাবেক সদস্য একেএস জামান সম্রাট, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, তাড়াইল পল্লী বিদ্যুৎ-এর সাবেক সভাপতি ফরিদুজ্জামান বাদল, রাশেদুজ্জামান ফুল মিয়া, সাবেক মেম্বার আলাল উদ্দিন আলাল, তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোতাহার উদ্দিন খান, রহমত আলী, আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী, নজরুল হক (নান্নু) এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমানসহ আরও অনেকে।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। বক্তারা আরও বলেন, তার মতো ত্যাগী ও আদর্শবান নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code