শিরোনাম
বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকে তদন্তের দাবি টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর আশ্বাস মৌলভীবাজার সদর হাসপাতালে সরকারি ফি চাওয়ায় নার্সের উপর হামলা : আহত ২ তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় শিবালয় বালু মহালের মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালের চেষ্টা: অভিযোগ নিহতের পরিবারের প্রতারণা ও বহুবিবাহের অভিযোগে ঢাকায় মানববন্ধন, কঠোর বিচারের দাবি দোহার থানার অধীনস্থ এলাকায় ভাড়া বাসায় হামলার অভিযোগ, ন্যায়বিচারের দাবি তনু হত্যাকান্ডের তদন্তে গতি আসার পর মুনিয়া ধর্ষণ ও হত্যাকান্ড মামলাও তদন্তেও গতি আসতে পাবে, এই আশা তাদের পরিবারের ও দেশের সকলের
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সিলেট নিউজ ডেস্ক / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, অপরাধ বা জনদুর্ভোগের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন নবাগত ওসি (তদন্ত) শেখর রঞ্জন পাল।

Manual8 Ad Code

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গঠনমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code