শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

*উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত*

সিলেট নিউজ ডেস্ক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
ঢাকার উত্তরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪-০৫-২০২৬) সকালে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে “মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।*উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত*
এসময় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনুকরণে বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো মানুষের মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই বর্থ ব্যবস্থার পরিবর্তন না হলে শুধুমাত্র ব্যক্তি বা দলের পরিবর্তনের মাধ্যমে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
তিনি সামগ্রিক জীবনে মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সাথে উগ্র মতাদর্শের সমালোচনা করে বলেন, লেবাসধারী কিছু মানুষের উগ্রবাদী কর্মকাণ্ডে ইসলামের বদনাম হচ্ছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে গুজব ছড়ানোর ও মব সৃষ্টির মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ ধর্মীয় লেবাসধারী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধেও এ ধরনের মব সৃষ্টির চেষ্টা করছে বলে এসময় অভিযোগ করেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ সভাপতি মো. রিপন মিয়া, দৈনিক যুগান্তরের আরিফ হোসাইন চৌধুরী, মানবকণ্ঠের স্বপন রানা, যায় যায় দিনের জাহিদ হাসান, খোলা কাগজের মাহফুজুল আলম খোকন, গণকণ্ঠের নিজাম উদ্দিন, ভোরের পাতার আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল এস এর মামুনুর রশীদ রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code