শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী

Satyajit Das / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়,গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভেরাইটিজ স্টোর’-এ দুই নারী বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা বিভিন্ন পণ্য কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় সাত বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়।

Manual5 Ad Code

ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির রহস্য উদঘাটন করে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৬ মে) সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর অভিযুক্ত শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুই নারী আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান,গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে শিশু আইন,২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে আইনের সংঘাতে জড়িত শিশুটিকে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code