অথই নূরুল আমিন:
তারেক রহমানের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মতো একটি গণতন্ত্র মুখী রাজনৈতিক ক্ষমতায় আসে দুইশর বেশি আসনপেয়ে। তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে একশদিনের টার্গেট কর্মসূচি ছিলো। যা সম্পূর্ণ অকার্যকর দেখা যায়।
সারা দেশ জুড়ে তিন প্রায় কোটি জনোবল বেকার এবং পাঁচ কোটি জনসাধারণ কেউ ভূমিহীন কেউ গৃহহীন ও কেউ ভাসমান। দেশের আইনশৃঙ্খলা নড়বড়ে অবস্থা।
বিএনপি ক্ষমতায় আসার নব্বই দিনের মধ্যে যেখানে স্থানীয় নির্বাচন দেয়ার কথা। যা অর্থের অভাবে আটকে আছে। এরেই মধ্যে দেশের সবজায়গায় যেমন সিটি করপোরেশন, জেলা পরিষদসহ নিজের দলীয় লোক মৌখিক ভাবে নিয়োগ দেয়া হয়েছে।
এরেই মধ্যে দেশের অসংখ্য পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে। রড সিমেন্ট থেকে শুরু করে তেল পর্যন্ত। এখানে বিএনপির ব্যর্থতা প্রমাণ করেছে। বিএনপি কিন্তু ঋণ নিয়েই চলছে এখনো। বিএনপি পাঁচবছর ঠিকে থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিএনপি যদি দেশের তিন কোটি বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে। পাঁচ কোটি জনসাধারণকে যদি পূনর্বাসন করতে ব্যর্থ হয়। তাহলে বিএনপির ভবিষ্যত আবারো এক এগারোর মত এমনকি আরো ভয়াবহ পরিস্থিতি ঘটতে পারে।
খাল খনন কর্মসূচি। ফ্যামেলী কার্ড। কৃষক কার্ড। টিসিবির পণ্য। ধর্ষণের পর ধর্ষিতার বড় বোনকে শান্তনা দেয়া, এ সকল কিন্তু এই জাতি গুরুত্ব দিবে না আর কখনো । দেশের ভূক্তভোগী জনগণ নিয়ে প্রকৃত কাজ না করে রং তামাশা করে সময় নষ্ট করলে এর ফল ভালো হবে বলে মনে হচ্ছে না ।
তবে আমি মনে করি। বিএনপি ইচ্ছে করলে তিন কোটি বেকার পাঁচ কোটি সুবিধাবঞ্চিত জনগণকে মাত্র এক বছরের ভিতরেই সুবিধায় পৌঁছে দেয়া সম্ভব। জনগণকে অবহেলা করে বিগত সময়ে যারা বিভিন্ন নাটক করে সময় নষ্ট করেছে। তাদের ফল কিন্তু খুবই খারাপ হয়েছে চরমভাবে । তারেক রহমান এবং তাঁর উপদেষ্টাগণ যদি অতিত থেকে শিক্ষা গ্রহণ না করে তবে ভবিষ্যত ভালো হবে না।
তবে এখনো পর্যন্ত বিএনপি সরকারের কাজকর্ম কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। দীর্ঘ বা বড় কোনো প্রকল্প নিয়ে তেমন আলোচনা শোনা যাচ্ছে না। বড় রাস্তা করা বড়ো ব্রীজ করার কথা শোনা যাচ্ছে। তবে এসব জনগণের মাঝে উৎসাহ যোগাবে না। জনগণ চায় কর্মসংস্থান, চায় পূনর্বাসন। সুন্দর আইনসেবা সহজ স্বাস্থ্য সেবা চায় সবাই।
অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক প্রভাবশালী কলামিস্ট রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থ লেখক।