শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

সিলেট নিউজ ডেস্ক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

Manual8 Ad Code

রাজাপুর (ঝালকাঠি) বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ–এ যাতায়াতের একমাত্র পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে যায় এবং কাদার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

Manual8 Ad Code

কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ্ব আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ছাত্রী প্রতিদিন কলেজে আসা-যাওয়া করেন। তবে কলেজে প্রবেশের একমাত্র সড়কটির করুণ অবস্থার কারণে তাঁদের নিয়মিত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

একাধিক শিক্ষার্থী জানান, অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদাময় হয়ে পড়ে। ফলে হেঁটে চলাচল করা কঠিন হয়ে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে কলেজে উপস্থিত হওয়া এবং নিরাপদে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে থাকতে হয়। অনেক সময় পোশাক ও বইপত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও নানা জটিলতার কারণে সড়কটির উন্নয়নকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

Manual6 Ad Code

কলেজ কর্তৃপক্ষও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই কলেজে যাতায়াতের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের স্বার্থে সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।

Manual2 Ad Code

এ বিষয়ে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ ছাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কলেজের একমাত্র সড়কটি দ্রুত মেরামত করা হোক।

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code