শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সিলেট নিউজ ডেস্ক / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

Manual7 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত অরাজনৈতিক জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কমর উদ্দিন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

​আজ (সোমবার) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় নবাগত ওসির কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এই মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।

Manual8 Ad Code

​​মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সামগ্রিক সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সংগঠনটির কার্যক্রমে
ভূয়সী প্রশংসা করেন। সড়ক দুর্ঘটনা রোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে নিসচা যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি আশ্বস্ত করেন যে, আগামী দিনে কমলগঞ্জ উপজেলায় নিসচা’র সকল প্রকার ইতিবাচক ও সচেতনতামূলক কার্যক্রমে থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Manual1 Ad Code

​নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত-এর নেতৃত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

​মতবিনিময় সভার শেষ পর্যায়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন মহোদয়কে সংগঠনের কেন্দ্রীয় মুখপত্র ‘নিরাপদ নিউজ’ নামক একটি বিশেষ ম্যাগাজিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

​উপস্থিত নিসচা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত ওসির দূরদর্শী নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশ ও নিসচা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code