শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট নিউজ ডেস্ক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

Manual2 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধী:

Manual4 Ad Code

মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ একাডেমীর উদ্যোগে ১ম সাময়িক পরিক্ষার ফলাফল,অভিভাবক সমাবেশ,মে মাসের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ উপস্থিতি ও শিক্ষকবৃন্দের সেরা পারফরম্যান্স পুরস্কার বিতরণী অদ্য ১১ জুন , বৃহস্পতিবার , সকাল ১১ টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
একাডেমির প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীর সভাপতিত্বে ও একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাদি আমীন ।ইসলামী সংগীত পরিবেশনা করেন সামিউল আলিম শাহী।শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক রাশিদা আহমেদ আখন্দ।
অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ,সুজা আহমেদ, লিজা বেগম।মেহমানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ
আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মহসিন হাসান,আমিন আহমদ চৌধুরী, সেলিম খানসহ শতাধিক অভিভাবকবৃন্দ । অনুষ্ঠান শেষে ১ম সাময়িক পরিক্ষায় A+ প্রাপ্ত ২৭ জনকে পুরস্কার,মে মাসে সর্বোচ্চ উপস্থিত ৪৩ জন ছাত্র-ছাত্রী ও সেরা পারফরমেন্সের জন্য ৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে একাডেমির প্রিন্সিপাল সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ জাতি আজ প্রতিটি পদে পদে উপলব্ধি করতে পারছে। তিনি অভিমত ব্যক্ত করেন,নৈতিক শিক্ষা সম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরির পরিপূর্ণ কারিকুলাম রয়েছে শাহ মোস্তফা একাডেমিতে। অনুষ্ঠানের সভাপতি পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান ও আগামী পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাস করার প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code