শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর শুভ উদ্বোধন

Coder Boss / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি |

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিনের উদ্যোগে প্রতিষ্ঠিত “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) দুপুর ২টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর এই অটো ড্রায়ার রাইস মিলের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত বাজার মসজিদের দীর্ঘ ৫৩ বছরের ইমাম ও খরিলহাট মাদরাসার সাবেক মুহতামিম ইমামুল ক্বওম শায়খ মাওলানা হাবিবুর রহমান।

Manual7 Ad Code

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট বারের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুহতামিম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

 

উপস্থিত ছিলেন সুরইঘাট মাদরাসার শাইখুল হাদিস মাওলানা শফিকুল হক, খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, দরবস্ত আল-মনসূর মাদরাসার সদরুল মুদাররিসীন মাওলানা মুঈনুদ্দিন, লাতু মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুদ্দাসির আলী, দরবস্ত মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা রফিকুল ইসলাম, সিলেট দারুসসালাম মাদরাসার মুহাদ্দিস মুফতি মাহমুদুল হাসান, জাতুগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইয়াহইয়া এবং সেন্ট্রাল জৈন্তা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা ইনসান আলীসহ অনেকে।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই অটো ড্রায়ার রাইস মিল স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ব্যবসার সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তিনির্ভর এই রাইস মিল চালুর মাধ্যমে স্থানীয় কৃষি ও ধান প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code