শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

Satyajit Das / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

সিলেটের মোগলাবাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) রাত ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট জেলার মোগলাবাজার থানার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ২৪০ প্যাকেট সনপাপড়ি, ৭ হাজার ২০০ প্যাকেট ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কুট, ৩ হাজার ২৪ প্যাকেট পারলি-জি বিস্কুট, ১২০ প্যাকেট বেঞ্জু চকলেট, ৩০০ কেজি ফুচকা এবং একটি ট্রাক জব্দ করা হয়।

Manual7 Ad Code

তবে অভিযানের সময় উদ্ধারকৃত পণ্য ও ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত খাদ্যসামগ্রী ও ট্রাক সিলেট বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code