শিরোনাম
শুধু লোডশেডিংই নয়, জগন্নাথপুরের বিদ্যুৎ সংকটের নেপথ্যে জাতীয় গ্রিড অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যতা! যাদেরকে মহব্বত না করলে, মুমিন হওয়া যায় না? হাফিজ মাছুম আহমদ দুধরচকী ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড় বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ অবসরপ্রাপ্ত চার প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিচারাধীন জমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, জৈন্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড়

সিলেট নিউজ ডেস্ক / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual2 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আর মাত্র অল্প কিছুদিন বাকি গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ এর। তবে বিশ্ব আসরের উন্মাদনা ফুটবলপ্রেমীদের মনে এখনই কড়া নাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এক আর্জেন্টিনা ভক্তের ব্যতিক্রমী উদ্যোগ পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি নিজের পুরো বাড়িটিকে সাজিয়েছেন আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকার রঙে।২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড়

Manual1 Ad Code

দৃষ্টিনন্দন এই বাড়িটি এখন দূর-দূরান্ত থেকে আসা মানুষের কাছে অন্যতম এক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া বাড়িটি ঘিরে মানুষের ছবি তুলার কেন্দ্র বিন্দু। , বাড়িটির দেয়াল, মূল ফটক থেকে শুরু করে সীমানা প্রাচীর—সবকিছুতেই আলবিসেলেস্তেদের চিরচেনা আকাশী-সাদা রঙের ছোঁয়া। দূর থেকে দেখলে মনে হয় যেন আর্জেন্টিনার কোনো রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি করা এই ব্যতিক্রমী বাড়িটি স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি এক আমেজ তৈরি করেছে।

​বাড়িটির এই নান্দনিক রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন এটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকেও ফুটবলপ্রেমী ও উৎসুক জনতা ছুটে আসছেন।
​নজরকাড়া এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেককে। আগত দর্শনার্থীরা বলছেন, ফুটবল দলের প্রতি এমন নিখাদ ভালোবাসা সত্যিই বিরল। বাড়িটির সৌন্দর্য রানীগঞ্জ এলাকার পরিবেশকে এক উৎসবমুখর রূপ দিয়েছে।
​দর্শনার্থী ও স্থানীয়দের জুয়েল আহমেদ বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকরা বাড়িটি দেখার জন্য এসেছি, সুন্দর একটি দৃশ্য হয়েছে। বিজয় আমাদের হবে।

Manual2 Ad Code

​বাড়িটি দেখতে আসা কয়েকজন দর্শনার্থী জানান: যিনি এই বাড়িটিকে সাজিয়েছেন উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা আর্জেন্টিনার ভক্ত, প্রতিদিন আমাদের আর্জেন্টিনার ভক্তরা এসে ছবি তুলছে।
​”আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাড়ির ছবি দেখেছিলাম। আজ সরাসরি দেখতে এলাম। পুরো বাড়িটি যেভাবে আকাশী-সাদা রঙে রাঙানো হয়েছে, তা সত্যিই দারুণ লাগছে। এবারের বিশ্বকাপে আমাদের এলাকার আর্জেন্টিনা ভক্তদের জন্য এটি একটি বড় আনন্দের খোরাক।”

Manual6 Ad Code

​স্থানীয়রা মনে করছেন, খেলার প্রতি এই আবেগ ও সুস্থ ফুটবল উন্মাদনা যুবসমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। বিশ্বকাপের মূল আসর শুরু হলে এই বাড়িটিকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের আড্ডা ও উল্লাস আরও মুখরিত হয়ে উঠবে বলে আশা করছেন এলাকাবাসী।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code