বিশেষ প্রতিনিধি :
জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর নতুন কমিটিতে অংশগ্রহণের আহ্বান পার্টির চেয়ারম্যান নূর হোসাইন এর। আহব্বানে তিনি বলেন-
আমি নূর হোসাইন, চেয়ারম্যান, জিগীষা মানবিক পার্টি, পরম শ্রদ্ধা ও ভালোবাসার সাথে দেশবাসীর উদ্দেশ্যে এই বিবৃতি প্রদান করছি। আমাদের প্রাণের সংগঠন জিগীষা মানবিক পার্টির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন ‘জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।
আমাদের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো একটি সুখী, সমৃদ্ধ এবং সর্বোপরি হিংসা ও বিদ্বেষবিহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে এবং আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।
আমি দেশের সকল বিবেকবান, পরোপকারী এবং মানবিক চেতনায় উদ্দীপ্ত স্বেচ্ছাসেবক ভাই ও বোনদের ‘জিগীষা স্বেচ্ছাসেবক মানবিক’-এর পতাকাতলে সমবেত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসুন, ক্ষুদ্র স্বার্থের উর্ধ্বে উঠে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেই।
আগ্রহী এবং যোগ্য ব্যক্তিদের সরাসরি আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: যোগাযোগের ঠিকানা ও তথ্য:
প্রধান কার্যালয়: বাড়ি নং ১২ (নূর এইচ মহল) সাংবাদিক নূর হোসাইন রোড আহমেদ নগর, গাবতলী, মিরপুর, ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৯২০৮১৩০২৮, দেশ ও দশের সেবায় আমাদের এই মহৎ প্রচেষ্টায় আপনার অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।ধন্যবাদান্তে,
নূর হোসাইন, চেয়ারম্যান জিগীষা মানবিক পার্টি