শিরোনাম
শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রামীণফোনের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

মোঃ মাহবুব আলম

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

,গ্রামীণফোনের আন্দোলনরত শ্রমিক ও সাবেক কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদে রাজধানীর -ঢাকা জাতীয় প্রেসক্লাবের এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।গ্রামীণফোনের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গভীর রাতে একজন শ্রমিক নেতাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আন্দোলনে অংশ নিতে আসা আরও ছয়জন কর্মীকেও আটক করা হয়েছে। এ ঘটনাকে তারা শ্রমিকদের সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

বক্তারা অবিলম্বে গ্রেপ্তার হওয়া সকল শ্রমিক ও আন্দোলনকারীর নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রামীণফোনের কাছে শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা ৫ শতাংশ বিলম্ব বকেয়া সম্পূর্ণ পরিশোধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান তারা।

Manual2 Ad Code

মানববন্ধনে উপস্থিত নেতারা বলেন, করপোরেট প্রতিষ্ঠানের নামে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, দাবি বাস্তবায়িত না হলে সারাদেশে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে গ্রামীণফোনের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা, শ্রমিক নেতা, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক আন্দোলনকারী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি আলোচনার মাধ্যমে‌ সমস্যার দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত হলেই কেবল এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code