শিরোনাম
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১২ জুলাই ২০২৬ইং

সিলেট নিউজ ডেস্ক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

হাফিজ মাছুম আহমদ দুধরচকী: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ) – এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১২ জুলাই ২০২৬ইং রোববার ঐতিহ্যবাহী লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সফল করার লক্ষে আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা গত ৫ই জুলাই ২০২৬, রোববার বিকাল ৪টায় ব্রিকলেন মসজিদের হল রুমে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা মহবুবুর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, প্রফেসর মিসবাহ উদ্দিন কামাল, আলহাজ্ব সেলিম রহমান, মশিউর রহমান চৌধুরী মিটু, নিজাম উদ্দিন, আলহাজ্ব মতিউর রহমান শাহী, আলহাজ্ব নুরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্যে:- খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান, স্মৃতিচারণমূলক আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া। মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা দুবাগী ছাহেব (রহঃ)-এর সুযোগ্য উত্তরসূরী তাঁর বড় ছাহেবজাদা হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

Manual6 Ad Code

মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী ছাহেব (রহ:) এর ভক্ত ও মুরিদানসহ সর্বস্তরের মুসলমানদের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। আগত মেহমানদের খাবারের আয়োজন করা হবে।

Manual8 Ad Code

মাহফিলে বিভিন্ন দেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন্ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সওয়াব মাহফিল কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) যুক্তরাজ্যে এক সুপরিচিত ওলী-আল্লাহর নাম। তিনি ছিলেন ইউকে ওলামা সোসাইটি’র প্রতিষ্ঠাতা-সভাপতি, আনজুমানে আল-ইসলাহ ইউকে’র প্রতিষ্ঠাতা ও লন্ডন দারুল হাদীস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা। একাধারে সুদীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী বিলাতে ইসলাম প্রচার ও প্রচারের আন্জাম দিয়ে দ্বীনের বহুমুখী খিদমতই তাঁর ব্যাপক পরিচিতির অন্যতম কারণ।

আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর জীবন আল্লাহর রাহে সর্বোতভাবে নিবেদিত ছিল। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি উৎকৃষ্টতর চিন্তাচেতনার আলোকবর্তিকা। ইলমে হাদিস, ইলমে তফসীর, ইলমে ফিকহ, ইলমে ক্বিরাত, ইলমে তাসাউফ, দাওয়াত-তাবলিগ, সমাজ সংস্কার, ওয়াজ-নসিহত, শিক্ষকতা, আরবী, উর্দু ও বাংলা ভাষায় বই রচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের খেদমতে ছিল তাঁর সরব উপস্থিতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইয়েমেন, সিরিয়া, কুয়েত, ফিলিস্তিন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ইউরোপ, আমেরিকা-সহ পৃথিবীর বহু দেশের আকাবির উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসার সুযোগ হয়েছে তাঁর। সে সব দেশের মশহুর মুহাক্কিক উলামা-মাশায়িখদের সাথে ইলমী আলোচনা করেছেন, হাদীসের সনদ আদান-প্রদান করেছেন।সমাজের অসহায়-দুঃস্থ মানুষের সেবায় তাঁর রয়েছে বহুবিধ খিদমত। তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি। তিনি এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি আপন কর্মের দ্বারা তাঁর মুরিদীন-মুহিব্বীন-সহ সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশাল এক জায়গা দখল করে গেছেন।

Manual4 Ad Code

হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) ১৯২৯ সালে ভারত সীমান্তবর্তী বিয়ানীবাজার উপজেলার দুবাগ গ্রামে জন্ম গ্রহণ করেন। প্রায় শতবর্ষব্যাপী জীবন অতিবাহিত করে ২০২০ সালের ১০ই জুলাই শুক্রবার জুম্মার পূর্বক্ষণে আল্লামা দুবাগী ছাহেব (র.) লন্ডনে অসংখ্য ভক্ত বৃন্দকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code