শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

Coder Boss / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।

Manual4 Ad Code

​আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা এহসানুল মাহবুব জুবায়ের।

​রাজনগর উপজেলা জামায়াতের আমীর জনাব আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জনাব মিছবাহ উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও রাজনগর-মৌলভীবাজারের প্রবীণ নেতা মো. আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, মাওলানা মো. আমিনুল ইসলাম এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন শাহ।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর এম. এ. শহিদ, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, প্রবাসী দায়িত্বশীল এ. কে. রাসেল এবং মাওলানা খতিবুর রহমান।

Manual5 Ad Code

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টেংরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, কামারচাক ইউনিয়ন সভাপতি সায়াদ আহমদ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান।

Manual7 Ad Code

​কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে টেংরা ইউনিয়ন সেক্রেটারি মামুন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারেক আহমদ, যুবনেতা রাজন আহমদ, শহিদুর রহমান রকিব এবং ছাত্রনেতা মাহবুব খান তায়েফ, তাহা খান ও উজ্জ্বলসহ অনেকে উপস্থিত ছিলেন।

​উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মোমবাতি ও গ্যাস লাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code