শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নারীর ক্ষমতায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, কর্মসংস্থান এবং বৃত্তিমূলক শিক্ষার সুযোগ-চ্যালেঞ্জ নিয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং সহকারী কমিশনার সাকিবুর রহমান। এছাড়া বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি তাদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থাপিত সুপারিশগুলো নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চার ও প্রকল্প সমন্বয়ক ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিকতা–ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর তৃপ্তি দে, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
উল্লেখ্য, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমর্থনে জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code