শিরোনাম
রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার, প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে, ১৫ জুলাই বুধবার সকালে, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

অনুষ্ঠানটি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোদাব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট দরগাহগেট শাখার শাখা ব্যবস্থাপক মো. খুরশিদ আলম, বিয়ানীবাজার শাখার শাখা ব্যবস্থাপক এ. কে. রেজা আহমেদ, গুয়ালাবাজার শাখার শাখা ব্যবস্থাপক সিরাজ উদ্দিন তফাদার, হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কায়েস উদ্দিন চৌধুরী এবং সুবিদবাজার শাখার শাখা ব্যবস্থাপক আহমেদুর রশীদ চৌধুরী।

Manual6 Ad Code

মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক এবং উপাধ্যক্ষ মো. হারুনুর রশীদ তালুকদার।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোগে ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিবৃন্দ মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তারা প্রতিষ্ঠানের এতিমখানা পরিদর্শন করে এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে ভবিষ্যতেও ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code