শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া

সিলেট নিউজ ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

নূর হোসাইন : 

Manual4 Ad Code

​​ঢাকা উত্তর সিটিকর্পোরেশন ১০ নং ওয়ার্ডে আগামী দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে সরব বিএনপি নেতা মো: বাবুল মিয়া। রাজধানীর দারুসসালাম এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ১০ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের অবহেলিত জনপদ গৈদারটেকের কৃতি সন্তান এবং ত্যাগী রাজনৈতিক নেতা মো: বাবুল মিয়া আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ৪২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এই নেতা দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। মো: বাবুল মিয়া বর্তমানে দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের দুর্দিনের পরীক্ষিত এই সৈনিক এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াই-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাঠপর্যায়ের কর্মী থেকে আজকের এই অবস্থানে উঠে আসা বাবুল মিয়া এলাকার মানুষের কাছে একজন পরিচ্ছন্ন ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কাউন্সিলর প্রার্থী হওয়ার বিষয়ে মো: বাবুল মিয়া বলেন, “আমি গৈদারটেকের সন্তান, আমি এই এলাকার প্রতিটি অলিগলির সমস্যা সম্পর্কে অবগত। বিগত দিনগুলোতে আমি সাধ্যমতো মানুষের সেবা করার চেষ্টা করেছি। ১০ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী। দল যদি আমাকে সমর্থন দেয় এবং এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে আমৃত্যু কাজ করে যাবো।”

Manual1 Ad Code

​স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়, মো: বাবুল মিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই নন, একজন সমাজসেবক হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। স্থানীয় স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার অবদান অনস্বীকার্য। বিপদগ্রস্ত মানুষের বিপদে সবার আগে ছুটে আসাই তার অন্যতম বৈশিষ্ট্য।

​নির্বাচনী প্রচারণায় নেমে ইতিমধ্যে তিনি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ একজন সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে তাকেই দেখতে চান। তিনি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করতে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code