শিরোনাম
চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

নূর হোসাইন :

Manual5 Ad Code

​ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে এলাকার সামগ্রিক উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম-এর পক্ষ থেকে এলাকার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জামায়াতে ইসলামী সমর্থিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গাজী মাহবুবুর রহমান।

Manual6 Ad Code

​পরিদর্শনকালে এলাকার বর্তমান অবকাঠামোগত অবস্থা, রাস্তাঘাট এবং নাগরিক সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তিনি। স্থানীয় উন্নয়নের অগ্রগতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন গাজী মাহবুবুর রহমান।

Manual3 Ad Code

​এ সময় আইয়ুব আলী হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সাথে মতবিনিময়ের সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি ধৈর্যসহকারে তা শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

​গাজী মাহবুবুর রহমান বলেন, “সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের দূরদর্শী নেতৃত্বে ঢাকা-১৪ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। ৯ নং ওয়ার্ডের মানুষের প্রতিটি নাগরিক সমস্যার সমাধান এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

Manual8 Ad Code

​উন্নয়নমূলক এ পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধিদের কার্যকর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code