জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারো আইএফআইসি ব্যাংক, সুনামগঞ্জের জগন্নাথপুর শাখার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।জগন্নাথপুর এলাকার বিভিন্ন শ্রেণির নারী উদ্যোক্তাদের নিয়ে এই প্রোগ্রাম। নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে আইএফআইসি (IFIC) ব্যাংকের উদ্যোগে “সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।আজ ২০ জুলাই সোমবার দুপুর ১২টায় ব্যাংক কার্যালয়ের মিলনায়তনে (হলরুম) উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন, নতুন ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা প্রদানসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মশালা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। নারী উদ্যোক্তারা যাতে ব্যাংকিং সুবিধার সঠিক ব্যবহার করে তাদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারেন, সে বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন , জগন্নাথপুর শাখার শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু আরও ছিলেন লেনদেন পরিষেবা কর্মকর্তা জনাব নির্বানজ্যোতি তালুকদার, ঋণ বিতরণ বিষয়ক অফিসার আবু রিফাত রাকিবুল, আর মার্কেটিং সেলস অফিসার রাকিবুল হাসান । আর ও উপস্থিত ছিলেন রূপসী বিউটি পার্লার এর প্রোপ্রাইটার অর্চনা চৌধুরী ও অন্যান্য শ্রেণী পেশার নারীগণ। পরে জগন্নাথপুর শাখার শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু নারী উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন।