শিরোনাম
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন ​জুন মাসে বিদ্যুৎ বিল দ্বিগুণ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জিগীষা মানবিক পার্টির জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, ২৩ মৎস্যজীবী সমিতির লিখিত প্রতিকার দাবি জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন জগন্নাথপুরে শিক্ষার্থীদের হাতে কলা দেওয়ার কথা থাকলেও পৌঁছায়নি কোনো স্কুলেই জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন একজন প্রধানমন্ত্রীর ডজনখানেক উপদেষ্টা থাকে, শতাধিক লোক নিয়োগ থাকে, হ‍্যা – না বলার জন্য…
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ

Manual5 Ad Code

লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের কৃতি সন্তান মেহরাব হাছান লিখন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত ৬ নং কেরোয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ফজু মিয়া খাঁন বাড়ির হারুন রশীদ মিন্টু খাঁনের জেষ্ঠ সন্তান। মিন্টু খাঁন ঢাকা নয়াপল্টন ওয়াহিদা ওভারসীজ নামক ট্রাভেল এজেন্সীর চেয়ারম্যান।লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন।

লিখনের জন্ম ১০ ই সেপ্টেম্বর ২০০১ সালে। তার মায়ের নাম আকলিমা চৌধুরী রুপা, ছোট ভাই মুনতাসির খাঁন সিয়াম ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক ১ম বর্ষে পড়াশোনা করছেন। চাচা জাকির হোসেন বাচ্চু আমেরিকার ফ্লোরিডা রাজ্যে চাকরির সুবাদে বসবাস করছেন, জেঠা বিশিষ্ট সমাজসেবক মরহুম আমানত উল্লা খাঁনও আমেরিকার নিউইয়র্কে ব্যাবসা করতেন, দাদা মরহুম সালামত উল্যা খাঁন দীর্ঘদিন ইউরোপ-আমেরিকা চাকরী ও ব্যাবসা করেছেন।লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন।

Manual1 Ad Code

উত্তর কেরোয়া মানসূরা গার্লস স্কুলের প্রাথমিক শাখায় তার প্রথম হাতেখড়ি, একই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পাশ করে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৮৯ পেয়ে পাশ করেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং -এ ভর্তি হয়ে ৬ সেমিষ্টার শেষ করার পর স্কলারশিপ নিয়ে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে একই বিষয় নিয়ে ৩ বছর মেয়াদী কোর্সে ভর্তি হন। উক্ত বিষয়ে কৃতিত্বের সহিত উর্ত্তীর্নের পর গত ১৩ জুলাই ২০২৬ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সনদ গ্রহন করেন। একই বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য সে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে।লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন। ভবিষ্যতে পিএইচডি ডিগ্রী নেয়ার ইচ্ছা তার। সে রায়পুরবাসী তথা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিদেশে এসে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে, এ ব্যাপারে সে সকলকে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেছেন। পিএইচডি ডিগ্রী অর্জনের পর সে দেশের কল্যানে কাজ করার অঙ্গীকার করেছে। দেশের সকল শিক্ষার্থীর জন্য সে এক অনুপ্রেরনা।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code