শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা

সিলেট নিউজ ডেস্ক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শুধু চাকরি খোঁজা নয়, নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি,তরুণদের এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দক্ষতা, পরামর্শের পাশাপাশি সহজ ও কার্যকর আর্থিক সহায়তা। এই লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ সভায় উঠে আসে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা, তাদের পথচলার নানা অভিজ্ঞতা এবং ব্যবসা টেকসই করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের কথা।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এ সময় ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, PROMISE জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা, ইউডি জেলা ব্যবস্থাপক ফরিদুজ্জামান সোহাগ, এসোসিয়েট অফিসার মাহফুজুর রহমান, এসোসিয়েট অফিসার আবুল কালাম, প্রোগ্রাম অফিসার সাগর হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমবায় কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, একজন তরুণের উদ্যোক্তা হয়ে ওঠার পথে শুধু পুঁজি নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও বাজারের সঙ্গে সংযোগ। আর্থিক সেবা সহজলভ্য করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ ও মেন্টরশিপ নিশ্চিত করা গেলে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

তাদের মতে, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় পরামর্শ ও মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরিতে সহায়তা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাশাপাশি উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং ভবিষ্যতে যুব উদ্যোক্তা উন্নয়নে কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা নিয়েও আলোচনা করা হয়।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্পের উদ্যোক্তা ও মেন্টররা বলেন, সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা একজন নতুন উদ্যোক্তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশেষ করে ব্যবসার শুরুতে অর্থায়নের সুযোগ ও অভিজ্ঞদের দিকনির্দেশনা পাওয়া উদ্যোগকে টেকসই করতে সহায়ক।

সমাপনী বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় অংশীজন, উদ্যোক্তা, মেন্টর এবং ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Manual6 Ad Code

আয়োজকদের প্রত্যাশা, প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। কারণ, একজন তরুণের হাতে তৈরি হওয়া একটি ছোট উদ্যোগও একসময় হয়ে উঠতে পারে আরও অনেক মানুষের কর্মসংস্থানের পথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code