শিরোনাম
ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সুয়েব লস্কর কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইলের হিসাব সহকারী মাহফিজুর রহমান গোপালপুরে বদলি: অফিস আদেশ জারি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সিলেট নিউজ ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মো. খালেদ মিয়া নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব ও আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করেন।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির প্রধান মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মাহমুদ আলমসহ নির্বাচক কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।

Manual2 Ad Code

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের ছাতক উপজেলা প্রতিনিধি মো. নাজমুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি আবু বকর চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ও জনতার জমিনের প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমেদ এবং নির্বাহী সদস্য ও হাওরঅঞ্চলের কথার ছাতক উপজেলা প্রতিনিধি জামরুল ইসলাম রেজা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

দায়িত্ব ও আয়-ব্যয়ের হিসাব হস্তান্তরের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণ করে। এ সময় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code