শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ

সিলেট নিউজ ডেস্ক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

মোঃ মাহবুব আলম

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাঃ ইভা হামিদ। তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

সুবিধাবঞ্চিত শিশু, এতিমখানার শিশু ও অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন ডাঃ ইভা হামিদ। চিকিৎসাসেবার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Manual7 Ad Code

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ এ বছর ‘মানবতার দেওয়াল ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তাঁকে চিকিৎসাসেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

Manual7 Ad Code

আয়োজক কমিটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডাঃ ইভা হামিদের ধারাবাহিক সেবামূলক কর্মকাণ্ড প্রশংসার দাবিদার। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর উদ্যোগ ও ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

সম্মাননা পদক পাওয়ার বিষয়ে ডাঃ ইভা হামিদ বলেন, মানুষের সেবা করাই তাঁর অন্যতম লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ভবিষ্যতেও তাঁর সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান।

আয়োজকদের প্রত্যাশা, ডাঃ ইভা হামিদের মতো মানবিক ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যরাও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code