শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি

সিলেট নিউজ ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়েদুজ্জামান ওরফে ফারুক মাস্টারের বাড়িতে অনশন করছেন জোসনা আক্তার নামে এক নারী। স্বীকৃতি না পেলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফারুক মাস্টারের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন জোসনা আক্তার। এ সময় তিনি দাবি করেন, ২০১৮ সালের ১২ এপ্রিল ছায়েদুজ্জামান ওরফে ফারুক মাস্টার তাকে বিয়ে করেন। বিয়ের পর দীর্ঘদিন তাকে নিজ বাড়িতে রেখে সংসার করেছেন। এমনকি দেশের বিভিন্ন স্থানেও তাকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন। তবে পরবর্তীতে ফারুক মাস্টার তাদের সম্পর্ক অস্বীকার করছেন বলে অভিযোগ করেন জোসনা।

জোসনা আক্তারের আরও অভিযোগ, ফারুক মাস্টার বিভিন্ন কৌশলে তার জমিজমা ও সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। এছাড়া তিনি সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানো হয়েছিল বলেও অভিযোগ করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জোসনা আক্তার বলেন, “আমি স্ত্রী হিসেবে সামাজিক ও আইনগত স্বীকৃতি চাই। দীর্ঘদিন ধরে তিনি আমার সঙ্গে সংসার করেছেন। এখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিয়ে এড়িয়ে যাচ্ছেন। আমার দাবি মেনে নেওয়া না হলে এই বাড়িতেই আত্মহত্যা করব।”

স্থানীয় বাসিন্দা খুরশিদ মিয়া (৬০) বলেন, ফারুক মাস্টার বিভিন্ন সময় জোসনা আক্তারকে তার বাড়িতে নিয়ে আসতেন। সেখানে তাকে খাওয়া-দাওয়া ও বিশ্রাম করতে দেখা গেছে।

প্রতিবেশী জমেলা (৬৫) বলেন, ফারুক মাস্টার জোসনাকে বিয়ে করেছেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে তাদের স্বামী-স্ত্রীর মতো সংসার করতে দেখেছেন। অনেকবার একই খাটে অবস্থান করতেও দেখেছেন বলে জানান তিনি।

Manual8 Ad Code

স্থানীয় সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন বাসিন্দা জানান, গত তিন থেকে পাঁচ বছর ধরে ফারুক মাস্টার ও জোসনা আক্তারের সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচিত। অনেকেই তাদের বিয়ে হয়েছে বলে ধারণা করতেন।

স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও এতদিন কেউ প্রকাশ্যে কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে জোসনা আক্তারের অনশন ও আত্মহত্যার হুমকির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

Manual6 Ad Code

এদিকে স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি অনশনরত নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়েদুজ্জামান ওরফে ফারুক মাস্টারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Manual2 Ad Code

তবে তার বাড়ির দেয়ালে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেছে। স্থানীয়দের কেউ কেউ এ বিষয়টি নিয়েও আলোচনা করছেন।

উল্লেখ্য, জোসনা আক্তারের করা বিয়ে, সম্পত্তি, গর্ভপাতসহ অন্যান্য অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code