শিরোনাম
শ্রীমঙ্গলে বিভাগসেরা ‘মা সমাবেশ’ জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী ঝড়বৃষ্টি উপেক্ষা করে বানারীপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’ সুন্নিয়াতের অগ্রসেনানী মেহেদী হাসান তাহেরী: তিতাসে নবীপ্রেম ও ঐক্যের অদম্য প্রতীক ঢাকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সম্মাননা ক্রেস্ট প্রদান জগন্নাথপুর গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ৩১ আগস্ট জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

সিলেট নিউজ ডেস্ক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিয়মিত সম সাময়িক ইসলামিক লেখক, কলামিস্ট ও সমাজসেবক হাফিজ মাছুম আহমদ দুধরচকী-কে জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড (বিশ্বশান্তি পুরস্কার) প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মোঃ নূর হাকিম
দক্ষিণ সুরমা সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, নূরে মোহাম্মদীয়া হাফিজিয়া আলিম মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. লোকমান হাকিম প্রমুখ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী এর হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code