শিরোনাম
রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে চেয়ার কোচে স্লিপার,বেঙ্গল-শ্যামলী-ইম্পেরিয়ালকে ৯০ হাজার টাকা জরিমানা মেয়াদ শেষ হলেও কাজ মাত্র ২০ ভাগ ​অনিশ্চয়তায় ২১৭ কোটি টাকার সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্প শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে

সিলেট নিউজ ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ-

Manual1 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহ-সভাপতি মোহাম্মদ হাশেম চৌধুরীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তবে বহিষ্কারের পরও সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্মে হাশেম চৌধুরী নিজেকে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে জাহির করে চলছে।

Manual5 Ad Code

সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ মে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মোহাম্মদ হাশেম চৌধুরীকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । একই সঙ্গে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল।

Manual1 Ad Code

বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি, বহিষ্কারের পরও তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় পদ-পদবি উল্লেখ করে বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা চালিয়ে আসছেন। এ নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—বহিষ্কার হওয়ার পরও তিনি কীভাবে দলীয় পরিচয় ব্যবহার করছেন এবং কার অনুমোদনে এসব প্রচারণা চালাচ্ছেন?

বহিষ্কারের পর দলীয় পদ-পদবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো হলে তার দায় সংগঠন নেবে না বলেও আমারা জানতে পারি।

Manual5 Ad Code

এ বিষয়ে বহিষ্কৃত মোহাম্মদ হাসেম চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। বহিষ্কৃত নেতা মোহাম্মদ হাশেম চৌধুরী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সাইদাইর গ্রামের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code