জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর চানঁ পুর গ্রামের দোলাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) কামিনিপুর গ্রামে নতুন আগলা বাড়িতে ঘরের ভিতরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে ফাঁসলেগে আত্মহত্যা করেছে।
আজ ৭ সেপ্টেম্বর সোমবার ১ ঘটিকায় দুর্গন্ধ চরিয়ে পড়ে। এলাকার লোক জগন্নাথপুর থানায় খবর দিলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার স্থল পরিদর্শন করেন এবং জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান বাবুল মিয়ার কোনো ছেলে সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার স্ত্রীরর সাথে মনোমালিন্য চলছে। তাদের ধারনা স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করছে।
সে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তার বাবা পরিবার নিয়ে উপজেলার পাটলী ইউনিয়ন এলাকায় বসবাস করে আসছেন।
এনিয়ে পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, বলেন, বাবুল মিয়ার স্ত্রী ২/৩ দিন আগে রাখ করে চলে যায়,শুনেছি। বাড়ি আলগা তাকায় লোকজন কম আসা যাওয়া করে এখানে।, লাশ ১/২ দিনের হবে, দুর্গন্ধ ছড়ায় এলাকাবাসী জানতে পেরেছে।।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।।