ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫ নম্বর চরমহল্লা ইউনিয়নের চরদুলভ এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রাহুল নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুর আনুমানিক ১১টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ রবিউল ইসলাম রাহুলের পিতার নাম নুর উদ্দিন। তিনি ছাতক উপজেলার ৫ নম্বর চরমহল্লা ইউনিয়নের চরদুলভ এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুর ১১টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে রবিউল ইসলাম রাহুলের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
রবিউল ইসলাম রাহুলের সন্ধান না পাওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সংশ্লিষ্ট সবার কাছে তাকে খুঁজে পেতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি রবিউল ইসলাম রাহুলের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৬১৫৫০১০৪২
নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।