শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর

সত্যজিৎ দাস / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

সিলেটের জকিগঞ্জের কৃতী সন্তান তানভীর আহমদ চৌধুরী যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP)-এর ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েইন কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগদান করতে যাচ্ছেন।

Manual5 Ad Code

গত ১৫ সেপ্টেম্বর তানভীর তাঁর দীর্ঘ ছয় মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। প্রশিক্ষণ সমাপ্তি এবং আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর জন্মস্থান জকিগঞ্জের গনিপুর গ্রামে আনন্দের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়,তানভীর আহমদ চৌধুরী জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গনিপুর বড় বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শামীম আহমেদ চৌধুরী এবং মা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মর্ণিং স্টার কিন্ডার গার্টেনের সাবেক প্রধান শিক্ষিকা ফেরদৌসি সুলতানা চৌধুরী। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করছেন।

তানভীরের এই সাফল্যে গনিপুর গ্রামের স্থানীয় সাংবাদিক কুহেল চৌধুরী বলেন,আন্তর্জাতিক পরিসরে তানভীরের এ অর্জন জকিগঞ্জবাসীর জন্য গর্বের। তাঁর এ সাফল্য নতুন প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও আশা প্রকাশ করেন,তানভীর সততা,পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন।

Manual8 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code