শিরোনাম
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারীদের সচেতনতা বৃদ্ধি ​বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালঙ্কার লুট ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন ইউএনও নূরী তাসমিন উর্মির দূরদর্শী নেতৃত্বে ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত কক্সবাজারের হোটেলে ১৮ বছর পরিচয়ে উঠেছিলেন ১৫ বছরের জান্নাতুল তাজমিন, হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন ঘাটাইলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন জগন্নাথপুরে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন কবিতার নাম : মনের বিলাপ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউএনও নূরী তাসমিন উর্মির দূরদর্শী নেতৃত্বে ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলা ও সচেতনতামূলক মহড়া এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

আজ ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নূরী তাসমিন উর্মির সুচারু ও দূরদর্শী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ লুৎফর রহমান খান আজাদ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও ভূকম্পনের সময় করণীয় বিষয়ে এক আকর্ষণীয় ও সচেতনতামূলক বাস্তবমুখী মহড়া প্রদর্শন করা হয়।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ লুৎফর রহমান খান আজাদ বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে হলে পারিবারিক পর্যায় থেকে আমাদের সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই পারে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।”

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরী তাসমিন উর্মি দুর্যোগ ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ের প্রস্তুতির ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না। তাই ঘর থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে। ঘাটাইল উপজেলা প্রশাসন যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” উপস্থিত সাধারণ জনগণ ও সুধীসমাজ দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকরী উদ্যোগ এবং ইউএনও ম্যাডামের চমৎকার দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, UCCA LTD-এর সম্মানিত সভাপতি মোঃ হারুন অর রশিদ এবং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু। ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র, মোঃ মনজুরুল হক মঞ্জু।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের কর্মী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে দুর্যোগ সচেতনতা তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code