শিরোনাম
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারীদের সচেতনতা বৃদ্ধি ​বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালঙ্কার লুট ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন ইউএনও নূরী তাসমিন উর্মির দূরদর্শী নেতৃত্বে ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত কক্সবাজারের হোটেলে ১৮ বছর পরিচয়ে উঠেছিলেন ১৫ বছরের জান্নাতুল তাজমিন, হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন ঘাটাইলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন জগন্নাথপুরে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন কবিতার নাম : মনের বিলাপ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন

সিলেট নিউজ ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual2 Ad Code

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা—আর নয় অপেক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা ভার্ডের (VARD) আয়োজনে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুল এবং বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের মেয়েশিশুদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের নারী প্রতিনিধিদের সঙ্গে বিশ্বম্ভরপুরের মেয়েশিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে আনন্দ, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিশুদের অধিকার, সুরক্ষা বিষয়ক বার্তা তুলে ধরা হয়।https://dailysylhetnews24.com/2026/10/13/63369/
অন্যদিকে, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুলে শিশু অধিকার ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের অধিকার, নিরাপত্তা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে ‘শপথ করি’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়।https://dailysylhetnews24.com/2026/10/13/63369/
আয়োজকদের মতে, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা জোরদার করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।https://dailysylhetnews24.com/2026/10/13/63369/
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, ভার্ড ও অ্যাকশনএইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের ৪৮ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচি উপভোগ করেন।https://dailysylhetnews24.com/2026/10/13/63369/
শিশু অধিকার সপ্তাহের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code