শিরোনাম
সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! দুধরচকী ছাহেব জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী

সিলেট নিউজ ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দেবী দুর্গার পূজা-অর্চনা, অঞ্জলি প্রদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল থেকেই জগন্নাথপুর পৌর শহরে বাসুদেব বাড়ি আনন্দময়ী পুজা মন্ডব ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে মহানবমীর পূজা শুরু হয়েছে। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা অঞ্জলি দিচ্ছেন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার শক্তি, সাহস ও অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের মহিমা স্মরণ করা হয়। এদিন ভক্তরা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং হিংসা-বিদ্বেষ দূর হওয়ার প্রার্থনা করেন।মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মিলনও ঘটছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code