শিরোনাম
সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! দুধরচকী ছাহেব জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন

সিলেট নিউজ ডেস্ক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual3 Ad Code

জয়নগর পাওয়ার গ্রিড হাইস্কুলের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনকে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে হাজিরা দিতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার একটি ভিডিওতে । এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন
নিলুফার ইয়াসমিন এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আল মামুন, ক্রীড়া শিক্ষক নূর মাস্টারসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ তুলে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করেছেন। এসময় তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে নিলুফার ইয়াসমিনের পক্ষ থেকে উচ্চপর্যায়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে দাবি তুলে ধরার কথাও উল্লেখ রয়েছে।
তিনি এসময় বলেন,
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তিনি ঈশরদী শহরে অবস্থিত পাওয়ার গ্রিডে ম্যানেজারের অফিসে অফিস করবেন।
তবে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে তাঁর হাজিরা দেওয়ার কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এবং ঘটনার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও অন্য অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া গেলে ফলোআপ প্রতিবেদনে যুক্ত করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code