শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেট নিউজ ডেস্ক / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:

Manual8 Ad Code

জগন্নাথপুর পৌরসভার লুদরপুরে চাচাতো ভাইদের বর্বরোচিত হামলায় নিহত নাজিম উদ্দিন (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মাছুম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ৯টার দিকে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকা থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

গ্রেরকৃত মাছুম মিয়া পৌরএলাকার লুদরপুরের মৃত মাসুক মিয়ার ছেলে।  
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ—পরিদর্শক (এসআই) আল আমিন জানান, নাজিম হত্যা মামলার প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের  কুলাউড়া  এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 
প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ অক্টোবর) নিহত নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়ের ওলিমার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুম মিয়ার সাথে নাজিমের মনোমালিন্য হয়। এর জের ধরে শনিবার  (১৭ অক্টোবর) সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুমের নেতৃত্বে ৭—৮ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নাজিমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ‘ছুলফি’র আঘাতে ঘটনাস্থলেই নিহত হন নাজিম উদ্দিন।
তবে নিহতের স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূলত জমি—জমা সংক্রান্ত দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ছিল। বিয়ের দাওয়াতকে কেবল একটি উসিলা হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নাজিম হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০ অক্টোবর নিহতের স্ত্রী সুমি বেগম বাদি হয়ে মাছুম আহমদ (৩৮) কে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫—৬ জন অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code