শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

​
মৌলভীবাজার সদর মডেল থানাধীন কুসুমবাগ শপিং সিটির সামনে প্রকাশ্যে এক যুবককে ঘিরে ধরে মারধর, ছিনতাই এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

Manual6 Ad Code

শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Manual1 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজে বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খিদুর এলাকার বাসিন্দা তবারক আলীর ছেলে টিপু সুলতান ২৩, পারিবারিক প্রয়োজনে বাজার করতে কুসুমবাগ শপিং সিটির সামনে যান। এ সময় পূর্বপরিচিত ও কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত হাসাইন মিয়া ২০, শাহীন মিয়া ২২, শোভন মিয়া ১৯, সোহাগ মিয়া ২০, জুবেল মিয়া ২০, রাহিদ মিয়া ২১সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

Manual3 Ad Code

​টিপু সুলতান এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ

পরবর্তীতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেট থেকে নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তার গলায় থাকা ৪ ভরি ওজনের একটি রুপার চেইন মূল্য আনুমানিক ২০ হাজার টাকা, এবং হাতে থাকা ৫ ভরি ওজনের রুপার বেসলাইট, মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

​ভুক্তভোগীর চিৎকার শুনে শুভ আহমেদ, শিপন মিয়া, সোয়েব মিয়াসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে আহত অবস্থায় টিপু সুলতান মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

​এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আজকে অভিযোগ পেয়েছি, আমরা ব্যাবস্থা নিচ্ছি।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code